spot_img

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান: দাওয়াত পেলেন ড. ইউনূস

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রূপম আনোয়ার ইউএনবিকে জানান, সেতু বিভাগ বুধবার ইউনূস সেন্টারে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

ইউনূস সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহিমা খাতুন আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।

রহিমা খাতুন ইউএনবিকে বলেন, তারা ইতোমধ্যে অধ্যাপক ইউনূসের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

আগামী ২৫ জুন দেশের ৬৪ জেলায় একযোগে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপিত হবে।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ