spot_img
spot_img

বন্যার্তদের পাশে জিরি মাদরাসার মুহতামিম

মাহবুবুল মান্নান


বানভাসি মানুষের কষ্ট দেখে মানবতার টানে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রামের জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যব এর নেতৃত্বে মাদরাসার একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৩জুন)বন্যা কবলিত কয়েকটি অঞ্চলে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় মাওলানা খোবাইব বলেন, মানুষের সেবা করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। বন্যায় ঘরবন্দী মানুষের সেবায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

মাওলানা খোবাইব এর বিশেষ সহকারী মাওলানা রহিম উল্লাহ জানিয়েছেন তিনি আরো কয়েকদিন ত্রাণ বিতরণ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ