spot_img
spot_img

চুক্তি না মানলে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি মেনে না চলে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি।

সোমবার (২২ জুন) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যদি তাদের চুক্তির শর্ত পূরণ না করে, অথবা তারা যদি সঠিক আচরণ না করে, তাহলে আমি যা করার প্রয়োজন, তাই করব।’

এদিকে ট্রাম্প দাবি করেন, ইরানের জন্য অবমুক্ত করা অর্থ কেবল আমেরিকা থেকে খাদ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল।

তবে ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দোলনাসের হেম্মাতি বলেছেন, বর্তমান সমঝোতা স্মারকের আওতায় আমেরিকা থেকে কৃষিপণ্য বা কৃষি উপকরণ কেনার কোনো বাধ্যবাধকতা তেহরানের নেই।

ট্রাম্প আরও বলেন, ‘অবমুক্ত করা সব অর্থ শেষ পর্যন্ত খাদ্য কেনার মাধ্যমেই ফিরে আসবে, যা তাদের খুব প্রয়োজন। তাদের ৯ কোটি ১০ লাখ মানুষ রয়েছে, কিন্তু তারা নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারে না। তাই আমরা যে অর্থ ছাড় দিচ্ছি, তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই ফিরে যাবে।’

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির প্রশাসন ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে।

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনার পর দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন।

কালিবাফ আরও বলেন, ‘হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ