spot_img
spot_img

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি সেনারা

দক্ষিণ অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২২ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেবরনের উত্তর-পশ্চিমে বেইত উম্মার শহরে ইসরাইলি গুলিতে ১৫ বছর বয়সী রিদা আওয়াদ ও ১৯ বছর বয়সী ঈসা আওয়াদ নিহত হন।

নিরাপত্তা সূত্রের বরাতে সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বাহিনী নিহত দুইজনকে দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে তাদের মরদেহ আটকে রাখে তারা।

এ ঘটনায় ইসরাইলি গুলিতে আরও দুই তরুণ আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ওই ব্যক্তিরা অবৈধ বসতি কারমি তজুরের দিকে মলোটভ ককটেল নিক্ষেপ করেছিলেন।

কারমি তজুর বসতিটি হেবরনের উত্তরে বেইত উম্মার শহরের ফিলিস্তিনি ভূমির ওপর নির্মিত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সংগঠন হামাস নতুন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, অধিকৃত পশ্চিম তীরে এটি “ইসরাইলের পরিকল্পিত হত্যার নীতির” অংশ।

২০২৩ সালের অক্টোবরে গাজ্জা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনী ও দখলদারদের অভিযান ও হামলা তীব্রভাবে বেড়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়ের মধ্যে পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন। এ ছাড়া প্রায় ২৩ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এবং আনুমানিক ৩৩ হাজার জন বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ