spot_img

বিএনপি বাংলাদেশের এগিয়ে যাওয়া পছন্দ করেনা : নৌ-প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি নামক দলটি বাংলাদেশের এগিয়ে যাওয়া পছন্দ করে না। তারা সামনে যে ইস্যু পায় তা নিয়েই রাজনীতি করে।

আজ শনিবার (২৩ জুলাই) দিনাজপুরের বোচাগঞ্জে বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, আজকে যখন বিদ্যুৎ নিয়ে লোডশেডিং হচ্ছে সেটা নিয়ে তারা রাজনীতি করছে। এটার নাম দেশপ্রেম হতে পারে না। বিশ্ব সংকটের সময়ে দেশকে রক্ষা করতে সরকারের আহবানে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, দেশে শতভাগ বিদ্যৎ সংযোগ দেয়া হয়েছে। বর্তমানে লোডশেডিং ব্যবস্থা চালু করা হয়েছে। আজ থেকে ১৫ বছর আগে আমরা বিদ্যুতের মধ্যেছিলাম না। তখন একদিন বিদ্যুৎ চলে গেলে চারদিন পর আসত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ