spot_img

৮০ ভাগ দল না চাইলেও ইনিয়ে-বিনিয়ে ইভিএম এর গুনাগুণ বর্ণনা করছে ইসি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নির্বাচন কমিশনের সাথে অনুষ্ঠিত সভায় শতকরা ৮০ ভাগ রাজনৈতিক দল ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর বিপক্ষে মতামত দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন বারবার সভা ডেকে ইনিয়ে-বিনিয়ে ইভিএম এর গুনাগুণ বর্ণনা করছে। নির্বাচন কমিশনের বোঝা উচিৎ দেশের মানুষ কোনো কারচুপির নির্বাচন গ্রহণ করবে না।

শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের সাথে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা বললেই কিছু রাজনৈতিক নেতা মনে করেন তাকে গালি দেয়া হয়েছে। আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। দেশের মানুষ আর যেনতেন নির্বাচন চায় না। দেশের মানুষ চায়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ