spot_img
spot_img

ক’দিন পর পর অসুস্থ হচ্ছেন নেতানিয়াহু; ফের হাসপাতালে ভর্তি

ক’দিন পর পর অসুস্থ হচ্ছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী ও সবথেকে বেশি উগ্র হিসেবে পরিচিত বেনিয়ামিন নেতানিয়াহু। এক সপ্তাহের ব্যবধানে ফের তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

সূত্রে জানা যায়, নেতানিয়াহুর হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করতে বুকে একটি পেসমেকার বসানো হবে। পেসমেকারটি বসাতে একটি অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ জুলাই) ভোরে এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, আমি খুব ভালো আছি। তবে আমাকে চিকিৎকদের কথাও শুনতে হয়।

সাধারণত একজন রোগীর হৃৎস্পন্দন খুব ধীর হয়ে গেলে তাকে পেসমেকার দেওয়া হয়ে থাকে। পেসমেকার রোগীর হৃৎপিণ্ডে বৈদ্যুতিক স্পন্দন পাঠানোর মাধ্যমে তার হৃদস্পন্দনকে স্বাভাবিক ও নিয়মিত রাখে। ফলে হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে শরীরে রক্ত পাম্প করতে পারে।

গত কয়েক মাস ধরেই ইসরাইলের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিক্ষোভের মুখোমুখি রয়েছেন উগ্র নেতানিয়াহু। চলমান এ বিক্ষোভের মধ্যে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলী বাহিনীর নির্যাতন নিয়েও আন্তর্জাতিক অসন্তোষের মধ্যে রয়েছেন তিনি। এ ছাড়া তিন তিনটি দুর্নীতি মামলা ঝুলছে তার ঘাড়ে। এমন পরিস্থিতিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ