spot_img

সুইডিশ পণ্য বর্জনের আহবান জানালেন মুফতী ত্বাকী উসমানী

সুইডেনে মুসলমানদের পবিত্র গ্রণ্থ আল-কুরআর পুড়ানো হয়েছে। এর প্রতিবাদে মুসলিম বিশ্বের অনেক দেশ ও ব্যক্তিত্ব ইতোমধ্যে নিন্দা জানিয়েছে। সেই ধারাবাহিকতায় বিশ্বের সকল মুসলিম দেশগুলোর প্রতি সুইডেনের পণ্য বর্জন ও রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতী ত্বাকী উসমানী।

গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান।

গণমাধ্যমে পাঠানো সেই যৌথ বিবৃতিতে মুফতী ত্বাকী উসমানীসহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সহ-সভাপতি মাওলানা আনোয়ার-উল-হক, মাওলানা উবায়দুল্লাহ খালিদ, মাওলানা সৈয়দ সুলাইমান বানুরী, মাওলানা সাঈদ ইউসুফ এবং সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হানিফ জালান্দে সুইডেনে কুরআন পুড়িয়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়াও এই ঘটনাকে ধর্মীয় উসকানি বলে অভিহিতি করেছেন বেফাক বোর্ডের নেতৃবৃন্দ। বিবৃতিতে পাকিস্তানের বেফাক বোর্ডের সকল বিভাগে এই ঘটনার কঠোর প্রতিবাদ জানানোর নির্দেশ জারি করা হয়েছে বলেও জনানো হয়।

সূত্র : এম এম নিউজ উর্দু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ