spot_img

বায়ু দূষণের ফলে প্রতি বছর ৭০ লাখ মানুষের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বায়ুদূষণে বছরে ৭০ লাখ মানুষের মৃত্য হয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বায়ুদূষণ প্রতিরোধ করতে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। নয়তো আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি বলে জানানো হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) এয়ার কোয়ালিটি গাইডলাইনস বিষয়ক এক প্রতিবেদনে সংস্থাটি এই তথ্য জানিয়েছে।

মানুষের স্বাস্থ্যের জন্য অন্যতম পরিবেশগত হুমকি বায়ুদূষণ। সমস্যাটি সমাধানে বিশ্বজুড়ে বায়ুর মান উন্নত করতে এয়ার কোয়ালিটি গাইডলাইনস আরও জোরদার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন একিউজিএস প্রকাশ করে বৈশ্বিক এ সংস্থাটি জানিয়েছে, বায়ুদূষণ প্রতিরোধ করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। কেননা বিশ্বজুড়ে বায়ুর মানের সূচক নিম্নমুখী। যা জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছে। এমনকি এর কারণে অস্বাস্থ্যকর খাবার ও ধূমপানের চেয়েও বেশি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ