মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনা: গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৯ হাজার মৃত্যু

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় আরও ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ৪৭ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

এই সময়ে সারাবিশ্বে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজারের ওপর। এ নিয়ে ২৩ কোটি ৮৩ হাজার ছাড়িয়েছে করোনায় মোট শনাক্তের সংখ্যা।

দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে আমেরিকা। বুধবার দুই হাজার দুইশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। এক লাখ ৩১ হাজারের কাছাকাছি মানুষের শরীরে মিলেছে ভাইরাস।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ