spot_img

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নজরুল ইসলাম খান; হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, নজরুল ইসলাম খান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, আজ দুপুরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার সুস্থতার জন্য পরিবার ও শ্রমিক দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ