spot_img
spot_img

বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে বিমানবন্দরে স্বাগত জানাবে ধর্ম মন্ত্রণালয়

সৌদি সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করায় হাফেজ তাকরিমকে বিমানবন্দরে স্বাগত জানাবে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা রয়েছে বিশ্বজয়ী এই হাফেজের।

মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৪৫ মিনিটে দেশে ফিরবেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে।

তার এ সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ