spot_img
spot_img

২০ বছরের পাশবিকতার জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে: জাবিউল্লাহ মুজাহিদ

আফগানিস্তানে গত ২০ বছর ধরে মার্কিন সেনাদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির তালেবানের নেতৃত্বাধীন সরকারের তথ্য উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, ওয়াশিংটনকে এসব পাশবিকতার জন্য আফগান জনগণকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। যেখানেই আমেরিকা আফগান জনগণের সঙ্গে পাশবিক আচরণ করেছে সেখানেই তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা সিজিটিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আফগান তথ্য উপমন্ত্রী বলেন, আমেরিকা এই প্রথম আফগান জনগণকে নৃশংসভাবে হত্যা করেনি বরং তারা গত ২০ বছর ধরে এই কাজ করে এসেছে। এটি হচ্ছে আমেরিকার ভণ্ডামি এবং তাদের আসল চেহারা আফগান জনগণের পাশাপাশি গোটা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে।

তালেবান মুখপাত্র বলেন, আমেরিকা গত ২০ বছরে অসংখ্য মানুষকে হত্যা করেছে। তাদের সবাইকে ক্ষতিপূরণ দেয়ার জন্য তিনি ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ