spot_img
spot_imgspot_img

সিরিয়ায় আমেরিকার ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

সিরিয়ায় আমেরিকার সেনাবাহিনীর ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল-মাতার নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।

এক বিবৃতিতে আমেরিকার সেনাবাহিনীর মেজর জন রিগসবি দাবি করেন, আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ায় তাদের বিশ্বে সাধারণ মানুষ, মার্কিন নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ভবিষ্যত পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে।

মার্কিন এ মেজরের দাবি, ওই হামলায় আর কেউ হতাহত হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ