পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, আগামী দুবছর পর দেশে নির্বাচন। এর আগে দেশকে অস্থীতিশীল করতে একটি গোষ্ঠী মাঠে নেমেছে। সেই লক্ষ্যেই রোহিঙ্গা হত্যা ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের চেষ্টা করছে তারা। এসব গোষ্ঠীকে মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সম্প্রীতি নষ্ট করতে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তাতে প্রতিবেশী ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিককের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সকালে মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে নগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয় পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
এ সময় ইমজা নেতারা পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছ জানান। এ সময় ইমজা কার্যালয়ে দীর্ঘক্ষণ স্থানীয় টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।












