spot_img

ইকবালের বিষয়ে মির্জা ফখরুলের কাছে তথ্য আছে: ওবায়দুল কাদের

ইকবালের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তথ্য আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কুমিল্লার ঘটনায় গ্রেফতার ইকবাল হোসেনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে অনুমান হয় যে, তার কাছে অধিকতর তথ্য রয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কুরআন শরিফ রাখা ইকবাল হোসেনের গ্রেফতারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রেফতার হওয়া যুবক এতদিন কোথায় ছিল? আসলে যে কোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব।

তিনি বলেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ