মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পালোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নগরীর পালোপাড়ার একটি বাড়িতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য কয়েকজন গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই, ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।

ডিবির এ কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলে- মো. মনিরুল ইসলাম (৫০), মো. কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), মো. আব্দুল মমিন (২৫), মো. ফয়সাল আহমেদ (২০), মো. আজাহার আলী (৩৫), মো. আবু বক্কর (৪২), মো. আব্দুর রব (৩০), মো. উজ্জ্বল হোসেন (৩৪), মো. আব্দুল হালিম (৩৫), মো. ওবেদ (৫০) ও মো. আবুল হোসেন (৬১)।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ