spot_img
spot_imgspot_img

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয় নি: রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট তার দেশের বিরুদ্ধে সম্প্রতি নতুন যে কৌশল নিয়েছে তাতে একথা প্রমাণ হয় যে, ন্যাটো জোটের সম্পর্ক ছেদ করার বিষয়ে রাশিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।

শুক্রবার (২২ অক্টোবর) রাজধানী মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে পেসকভ এ কথা বলেন।

তিনি বলেন, ন্যাটো জোটের ব্যাপারে রাশিয়ার কখনো বিশেষ কোনো মোহ ছিল না। আমরা এই জোটের ধরন সম্পর্কে জানি। ন্যাটো জোট কখনো শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয় নি। এই জোট তৈরি করা হয়েছে শুধুমাত্র যুদ্ধবিগ্রহের জন্য।

চলতি সপ্তাহে ন্যাটো জোট নতুন কৌশল ঠিক করেছে যে, তারা রাশিয়ার হামলার বিরুদ্ধে বহুমুখী ফন্টে লড়াই করবে।

গত সপ্তাহে রাশিয়ায় অবস্থিত ন্যাটো জোটের কয়েকটি কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে মস্কো। তার আগে কয়েকজন রুশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির দায়ে আমেরিকা বহিষ্কার করে। এই অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছে রাশিয়া।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ