বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

সরকারের ইন্ধনে কুমিল্লার পূজামণ্ডপে হামলা হয়েছে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারি ইন্ধন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, হিন্দু-মুসলমানকে পারস্পরিক মুখোমুখি দাঁড় করাতে এটা সরকারের ষড়যন্ত্র।

শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লার কাপড়িয়াপট্টি চান্দময়ী রক্ষা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আটক ইকবাল ভবঘুরে-উন্মাদ। সে রাস্তায় রাস্তায় ঘোরে। তাহলে কারা তাকে ইন্ধন দিলো, সেটা খুঁজে বের করতে হবে। নানুয়ার দীঘিরপাড়ের ঘটনার পর সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।

গয়েশ্বর আরও বলেন, কুমিল্লায় কিছু অপরিচিত যুবক বাড়িঘর, মন্দিরে হামলা লুটপাট করে। অথচ পুলিশ মামলা দিচ্ছে বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে। জামায়াতকে দিনে দেখা যায় না, রাতেও দেখা যায় না, তারা কীভাবে হামলা-ভাঙচুর করতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ