spot_img
spot_img

তালেবানকে লক্ষ্য করে বোমা হামলায় ২ বেসামরিক নাগরিক নিহত

আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় এক শিশুসহ দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) আফগানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এ হামলার পেছনে দায়েশ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেলা পুলিশের প্রধান ইসমাতুল্লাগ মুবারিজ জানিয়েছেন, তালেবানের একটি গাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে তালেবানের কেউ হতাহত হননি।

এদিকে স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর তাদের কাছে দুটি মরদেহ ও আহত চার ব্যক্তিকে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ