spot_img
spot_img

তৃতীয় মেয়াদে চীনের নেতা নির্বাচিত হলেন শি জিনপিং

তৃতীয় মেয়াদে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং।

রবিবার (২৩ অক্টোবর) কমিটির প্রথম প্লেনারি সেশনে তাকে নেতা নির্বাচিত করা হয়। খবর সিনহুয়ার।

২০১২ সাল থেকেই চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে আছেন ৬৯ বছর বয়সী শি জিংপিং। ২০১৩ সাল থেকে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন তিনি। মাও জেদংয়ের পর শিকে চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচনা করা হয়।

আন্তর্জ বিবিসি জানিয়েছে, চীনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাংহাই পার্টি প্রধান লি কিয়াং। লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে লি কিয়াংয়ের পাশাপাশি আরও জায়গা পেয়েছেন ঝাও লেজি, ওয়াং হুনিং, চাই কি, দিং জুএক্সিয়াং ও লি শি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ