বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ভৈরবে ট্রেন দুর্ঘটনা; নিহত বেড়ে ২০

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বাড়ছেই। একে একে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি থেকে মরদেহ বের করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২০ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোশাররফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত এগারো সিন্ধুর গোধুলীর তিনটি বগি থেকে একে একে মরদেহ বের করা হচ্ছে। বগির নিচে অনেকে চাপা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধুর গোধুলী ও ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয়রা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ