spot_img

কুমিল্লাকে ‘কু’ বলার ক্ষোভে সমাবেশে ৫ লাখ মানুষ হবে : বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু বলেছেন, প্রধানমন্ত্রী কুমিল্লাকে কু বলে সম্বোধন করেছেন। তিনি কুমিল্লা বিভাগকে কুমিল্লা নামে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আমার বিশ্বাস এই ক্ষোভে কুমিল্লার বিএনপির বিভাগীয় গণসমাবেশে পাঁচ লাখ লোকের সমাগম হবে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বুলু বলেন, বিএনপির দাবি গণমানুষের দাবি। বিএনপির দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বিভাগীয় সমাবেশগুলোতে অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছে। এই সরকারকে দেশের জনগণ আর চায় না।

তিনি বলেন, এই কুমিল্লা হলো ঢাকা এবং চট্টগ্রামের মাঝামাঝি। সরকার যদি জাতীয় মহাসড়ক (ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক) বন্ধ করে দেয়, তাহলে যে জনদুর্ভোগ তৈরি হবে তাতে করে সরকারের পতন আরও এক মাস আগে হবে। গাড়ি বন্ধ করে দিলেও নেতাকর্মীরা অন্যান্য বিভাগগুলোতে যেভাবে অংশ নিয়েছে, এখানেও একইভাবে অংশ নিয়ে গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ