spot_img
spot_img

শুক্রবারের আগে কোন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে না : ইসরাইল

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও আগামী শুক্রবারের আগে ইসরাইলি কারাগারে থাকা কোন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি প্রদান করা হবে না বলে ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এ ঘোষণা প্রদান করেন। সেই সঙ্গে তিনি আরো জানান, যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

এদিকে প্রত্যাশিত যুদ্ধবিরতি কখন কার্যকর হবে তা নিয়ে ধোঁয়াশা দেখা গিয়েছে। মধ্যে গাজ্জা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবির, দেইর আল-বালাহ, খান ইউনিস ও দক্ষিণে রাফাহ সীমান্তে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। যদিও আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছিল হামাস নেতা মুসা আবু মারজুক।

অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। যেখানে ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যা করেছে দখলদার বাহিনী।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ