spot_img
spot_img

সারাদেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে চলছে ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচি। এ পরিস্থিতিতে সারাদেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি। সারাদেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয় এ অবরোধ। চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ