ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মনজুর নোমানি (রহ.) এর বড়ো ছেলে ও মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানির বড়ো ভাই মাওলানা আতিকুর রহমান সাম্ভলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন।
রোববার (২৪ জানুয়ারি) দিল্লিতে তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর। তিনি অনেক বড় লেখক ও গবেষক ছিলেন।
সকলের নিকট মাওলানা আতিকুররহমান সা্ম্বলি (রহ.) এর জন্য দু’আ কামনা করে মাওলানা খলীলুর রহমান সাজ্জাদ নোমানি টুইটারে লিখেন, আমাদের পরিবারের পৃষ্ঠপোষক, আমার বড় ভাই এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তায়ালা তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন।
সূত্র: মিল্লাত টাইমস।










