spot_img
spot_img

রাজশাহীতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে জাতীয় তরুণ সংঘের শীতবস্ত্র বিতরণ

ইনসাফ | মাহবুব শাহীন


সারাদেশে জনহিতকর কর্মতৎপরতার অংশ হিসেবে রাজশাহী বাগমারা উপজেলায় ‘জাতীয় তরুণ সংঘ মধুপুর,মোহনপুর মানসিংহপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায়’ শীতার্থ শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয় তরুণ সংঘ।

রবিবার (২৩ জানুয়ারি) বাগমারা উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের ওই প্রতিষ্ঠানে এ কম্বল বিতরণ করেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক।

এছাড়াও সোমবার (২৪ জানুয়ারি) রাজশাহীর দূর্গাপুর উপজেলায় ‘জাতীয় তরুণ সংঘ পালসা মাদরাসা ও এতিমখানায়’ শিক্ষার্থীদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক ইনসাফকে বলেন, জাতীয় তরুণ সংঘ সারাদেশে বিভিন্ন জনহিতকর কর্মতৎপরতা চালিয়ে আসছে। আমরা শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে শীতার্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে আসছি। তারই অংশ হিসেবে রোববার রাজশাহী বাগমারা উপজেলায় ও সোমবার দূর্গাপুর উপজেলায় একধিক মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

তিনি বলেন, জাতীয় তরুণ সংঘের সাবেক মহাসচিব আমেরিকার নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক জনাব শেখ সিরাজুল ইসলামের সহযোগিতায় কম্বল বিতরণ করি। পাশাপাশি কৃষকদের নিয়ে জাতীয় তরুণ সংঘ ব্যাক্তিমালিকানাধীন কৃষি /মৎস্য /গবাদিপশু /ফলমূল ও সব্জি বাগান প্রকল্পের বিষয়ে আলাপ করে কৃষি বিষয়ক পুস্তিকাদী উপহার দিয়েছি। দুটি অনুষ্ঠানে আমার সাথে ছিলেন সংঘের রাজশাহী বিভাগীয় শিক্ষা পরিচালক জনাব এম এ কাশেম প্রামানিক ও মাদরাসা পরিচালক জনাব আবদুল হামিদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ