spot_img
spot_img

গাজীপুরে ৬৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকা থেকে ৬৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি গাজীপুরের মৃত নুরুল ইসলামের ছেলে।

সোমবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ এ তথ্য জানায়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল রোববার বিকেলে পূবাইল বাসস্ট্যান্ডের দেওয়ান সুপার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ৬,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেফতারকরা হয়। উদ্ধারকৃত মাদকদ্র ও গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ