spot_img

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা

করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে টিকা নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এই টিকা নেন।

শেখ রেহানা দেশেই অবস্থান করছেন। তিনি কোথায় টিকা নিয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

জানা গেছে, সারা দেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। মঙ্গলবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ