spot_img
spot_img

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও একেবারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১০টার মধ্যে মহাখালী, তেজগাঁও, মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও মাঝারি, কোথাও হালকা, আবার কোথাও একেবারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বলে জানা যায়।

ঢাকার মহাখালিতে ১০ মিনিটের মতো; তেজগাঁওয়ে অল্প পরিমাণ; মহাখালী, মিরপুর ১৩ নম্বর এলাকায় মিনিট পাঁচেক বৃষ্টির কথা জানা যায়। মতিঝিল, পল্টনের দিকেও কয়েক ফোঁটা করে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ