spot_img
spot_img

আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেব; মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার হুংকার

দেশব্যাপী চলমান গুম, খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের আওয়ামী লীগ জড়িত উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, এসব সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেব।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৩টা ৫ মিনিটে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা এটা প্রতিহত করব। যারা এগুলো করে তাদের ঘুম হারাম করে দেব। বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছি, তারা কার্যকর করতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী দোসরদের কাছে প্রচুর টাকা আছে। সেগুলো তারা ব্যবহার করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ দিনে-রাতে কোথাও জায়গা পাবে না। আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ