spot_img
spot_img

আ’লীগের বিচারে ব্যর্থ হলে সরকার সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ হবে : নাসিরউদ্দীন পাটোয়ারী

সরকার আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে সুষ্ঠু নির্বাচনেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের বিচার না করা হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে পারে। সেক্ষেত্রে দেশে গৃহযুদ্ধের শঙ্কা আছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আইন উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, আসিফ স্যার ভার্সিটিতে ছাত্রদের সামনে অনেক বড় বড় কথা বলতেন। কিন্তু উনি যখনই চেয়ারে বসে গেছেন, তখনই চেয়ারের বডি মোটা হয়ে গেছে। উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের চামড়া গন্ডারের মতো। তাদের যে কাজ ৬ মাস আগে করতে বলা হয়, তারা সেটা করেন ৬ মাস পরে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ