মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

ইমরান খানের সঙ্গে সমস্যাগুলো সমাধান করে নিন, কথা দিচ্ছি সরকার ফেলতে দেব না : বিরোধীদলীয় নেতা

পাকিসস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের বিরোধীদলীয় নেতা রাজা নাসির আব্বাস সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে বিষয়গুলো সমাধান করে নিন, আমি কথা দিচ্ছি সরকার ফেলতে দেব না।

সেনেটে বক্তব্য দিতে গিয়ে রাজা নাসির আব্বাস ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিও জানান।

তিনি বলেন, ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, তার বোনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এবং তার আরেকটি ইনজেকশন লাগবে।

রাজা নাসির আব্বাসের কথার জবাবে সরকারি সিনেটর রানা সানাউল্লাহ বলেন, একজন ব্যক্তি যদি জেদের ওপর দাঁড়িয়ে থাকে, কোনো কথা মানতে প্রস্তুতই না থাকে, তাহলে তার সঙ্গে কী করা যাবে। তিনি বলেন, আমরা দেশের উন্নতির জন্য আপনাদের সঙ্গে বসতে প্রস্তুত, কিন্তু আপনারা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে ধারাবাহিকভাবে অস্বীকার করছেন।

রানা সানাউল্লাহ বলেন, যারা আপনাদের সঙ্গে কথা বলতে চায়, আপনারা তাদের সঙ্গে আলোচনা করেন না। আর যারা আলোচনা করতে চায় না, তাদের কাছে আপনারা আবেদন দিয়েছেন।

তিনি আরও বলেন, ইমরান খানের চিকিৎসার বিষয়টি আদালতে রয়েছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে নোটিস নিয়েছে, ‘ফ্রেন্ড অব কোর্ট’ নিয়োগ দিয়েছে, এবং সরকার তার চিকিৎসা করিয়েছে।

সূত্র : জিয়ো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ