বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

কূটনীতিকদের পাকিস্তানের বিমান হামলার স্থান পরিদর্শনের আহ্বান জানিয়েছে আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী কূটনীতিকদের আহ্বান জানিয়েছেন, তারা যেন সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি-উন্নয়ন বিষয়ক উপ-সচিব রোজমেরি ডি’কার্লো-র সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত চার বছর ধরে পাকিস্তানি পক্ষের হামলার লক্ষ্য একমাত্র বেসামরিক নাগরিকই হয়েছে। তারা স্পষ্টভাবে অস্বীকার করেছে যে হামলার সময় কোনো সন্ত্রাসবাদী উপস্থিত ছিল বা তাদের লক্ষ্য করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর অস্তিত্ব নেই বলেও উল্লেখ করেছেন। তিনি আফগানিস্তানে অবস্থানরত কূটনৈতিক সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছেন, যাতে তারা সর্বশেষ বিমান হামলার স্থান পরিদর্শন করে ঘটনাটির সঠিক মূল্যায়ন করতে পারেন।

এর পাশাপাশি, ডি’কার্লো বেসামরিকদের উপর হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে এই বিমান হামলার বিষয়টি তুলে ধরার ইচ্ছা প্রকাশ করেছেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ