spot_img
spot_img

বিশ্বে করোনায় আরও সাড়ে ৪ হাজার মৃত্যু

বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ২৮ হাজার ২৭০ জনে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিলো ১৬ লাখ ৮৪ হাজার ৭২৬ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৩৪ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ