spot_img
spot_img

ইউক্রেনে ১৫ হাজারের বেশি রুশ সৈন্য নিহতের দাবি করল ন্যাটো

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে গত এক মাসে ১৫ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ন্যাটো।

বুধবার (২৪ মার্চ) সংবাদ সংস্থা এপি-কে দেওয়া এক স্বাক্ষাতকারে ন্যাটো জোটের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এ দাবি করেন।

ওই কর্মকর্তা বলেন, এক মাসে সাত হাজার থেকে ১৫ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, এই লড়াইয়ে ৩০ হাজার থেকে ৪০ হাজার রুশ নাগরিক আহত কিংবা নিহত হয়েছে। তবে গত ২ মার্চের পর থেকে সরকারিভাবে আহত ও নিহতের তথ্য প্রকাশ করেনি রাশিয়া।

ওই সময় রাশিয়া জানিয়েছিল, তাদের ৫০০ সৈন্য নিহত হয়েছে। অথচ, আফগানিস্তানে রাশিয়ার উপস্থিতির ১০ বছরে নিহত হয়েছে ১৫ হাজার সৈন্য। সেই তুলনায় মাত্র এক মাসেই সমান সংখ্যক রুশ সৈন্য নিহত হওয়ার দাবি উঠেছে ইউক্রেনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ