নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৩ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯২৯ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন ও ২৬ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়াও আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে।











