spot_img
spot_img

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে বিশ্বজুড়ে সংকটের মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়া পূর্বদিকে সন্দেহজনক একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে জাপানের কোস্ট গার্ড উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে জাহাজের জন্য সতর্কতা জারি করেছে।

এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া দাবি করেছিল যে, উত্তর কোরিয়া একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও সেটি তাৎক্ষণিকভাবে ব্যর্থ হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ