spot_img
spot_img

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে মুসল্লিদের ঢল নামে। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদগুলো। এক পর্যায়ের মসজিদের আঙ্গিনা ছাড়িয়ে রাস্তায় রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।

বেলা সোয়া ১২টার পর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদে। দুপুর পৌনে ১টা বাজতে না বাজতেই কানায় কানায় পূর্ণ হয় মসজিদের ভেতর বাহির প্রাঙ্গণ।

মুসল্লিদের নিরাপত্তা রক্ষার্থে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ