spot_img

দ্বিতীয় দফায় করানোর টেস্ট করালেন খালেদা জিয়া

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় দফায় ভাইরাসটির পরীক্ষার নমুনা নেয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে বেগম খালেদা জিয়ার বাসা থেকে তার নমুনা সংগ্রহ করেন ল্যাবএইডের হেড মেডিকেল টেকনোলজিস্ট সবুজ।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার রাতে গুলশান-২-এ খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তার দুই চিকিৎসক ডা: জাহিদ হোসেন ও ডা: আল মামুন। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। এরপর বের হয়ে গণমাধ্যমকর্মীদের তারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি ভালো আছেন এবং দেশবাসীর কাছে দুআ চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ