বাংলাদেশ ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুল হক বলেছেন, বর্তমান সমাজ ব্যবস্থা জাহিলিয়্যাত ও তাগুতে জর্জরিত। অন্যায় -পাপাচার ও বে-ইনসাফে নিমজ্জিত, কাজেই এ ঘুনেধরা সমাজের পরিবর্তন ঘটিয়ে ইনসাফভিত্তিক আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ছাত্র মজলিসের যুবকদের এগিয়ে আসতে হবে।
আজ (২৩ এপ্রিল) শনিবার রাজধানীর মিরপুরস্থ ওয়ান্ডারলাস্ট চাইনিজ রেষ্টুরেন্টে বাংলাদেশ ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের অন্তর্গত মিরপুর জোনের উদ্যোগে “ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর উত্তরের সেক্রেটারি ও মিরপুর জোন পরিচালক মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের সভাপতি মোঃ ইসমাঈল খন্দকার।
মিরপুর শাখা সেক্রেটারি আবরার মাযহারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রফেসর ডাঃ রিফাত হোসেন মালিক। মহানগর উত্তরের সহ-সাধারণ সম্পাদক এম এ সালাম,পল্লবী থানার সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর, সহ-সভাপতি শেখ সুলাইমান, মুহাম্মদ পুর থানা সভাপতি মাওলানা মাহমুদ কাদেরী, জনাব বশির উল্লাহ,আব্দুর রহিম ঈসা প্রমুখ।










