টাঙ্গাইল সংবাদদাতা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগাম বন্যায় হাওর এলাকার সাড়ে ৭ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, প্রধানমন্ত্রী কৃষকদের ধান কাটা মেশিন দেওয়ায় ঝুঁকির মধ্যেও ধান কাটতে পারছি। এরই মধ্যে হাওরের ৫০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে ৫ দিনের মধ্যে হাওরে ধান কাটা শেষ হবে। খাদ্য সংকটের কোনো সুযোগ নেই।
শনিবার (২৩শে এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, কৃষি সব সময় প্রকৃতি নির্ভর। আমরা নতুন জাত উদ্ভাবন করেছি। ভাল উৎপাদন আশা করছি। খাদ্য সংকট হওয়ার কোন সুযোগ নেই। নেত্রকোণায় ৮৬ ভাগ ধান কাটা হয়েছে। সুনামগঞ্জে সবচেষে হাওড়ে ১ লাখ ৫২ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। সেখানে আজ পর্যন্ত ৭১ ভাগ ধান কাটা হয়েছে। গড়ে প্রায় ৫০ ভাগ ধান কাটা হয়েছে। সুনামগঞ্জে ৫৭৭ টি ধান কাটার হারভেস্টার মেশিন কাজ করছে। এটি সরকারের বড় অবদান।











