spot_img
spot_img

গাজ্জা যুদ্ধ নিয়ে প্রতিবাদ করায় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার ১৩৩

আমেরিকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভের কারণে মঙ্গলবার (২৩ এপ্রিল) ১৩০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চলার প্রেক্ষাপটে এসব লোককে গ্রেফতার করা হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ১৩৩ জনকে আটক করা হয়েছিল। আদালতের সমন জারির পর তাদের ছেড়েও দেওয়া হয়।

এদিকে আমেরিকার ইয়েল, কলম্বিয়াসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গাজ্জা যুদ্ধ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ