spot_img

রাজধানীতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তেসকা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর ডেমরার ডগাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রহমতের বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররাম হোসাইন খানের সার্বিক তত্বাবধানে সালাতুল ইস্তেসকা ও দোয়া অনুষ্ঠানে ইমামতি করেন মাওলানা আবু তালেব মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও থানা আমীর মির্জা হেলাল, জসিম উদ্দিন শিকদার, মাওলানা দেলোয়ার হোসেন, হাসান মুহাম্মাদ শিবলী, মাওলানা হোসাইন আহমেদ, সেলিম হোসাইন সহ বিপুল সংখ্যক মুসল্লী বৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ