ইরানের আকাশে ছোট ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর তেহরানসহ আরো কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশজুড়ে একাধিক স্থানে ছোট ড্রোন শনাক্ত হওয়ার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাজধানীর পশ্চিম ও পূর্ব উভয় এলাকাতেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তবে ইরানি গণমাধ্যমগুলো পরে জানায় যে তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করাটা একটি পরীক্ষার অংশ ছিল।
এদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর একটি সূত্র এতে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











