spot_img
spot_img

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে শুল্ক ছাড় পাচ্ছে রাশিয়া

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে শুল্ক ছাড় পাচ্ছে রাশিয়া।

শুক্রবার (২৪ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরান রাশিয়াসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে হরমুজ প্রণালী পারাপারের জন্য শুল্ক ছাড় দিয়েছে।

মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আরআইএ নভোস্তিকে বলেন, আমরা কিছু দেশের জন্য ছাড় দিয়েছি। ভবিষ্যতে কী হবে, তা আমি জানি না।

জালালি বলেন, এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য ছাড় দিচ্ছে, যেমন রাশিয়া।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ