spot_img

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৪ মে ) সকাল সাড়ে ৮টার দিকে একটি ফ্লাইটে তাকে নিয়ে পরিবারের সদস্যদের সিঙ্গাপুর ত্যাগ করার কথা রয়েছে। পরিবারের সদস্যরা তার জন্য দোয়া চেয়েছেন।

মির্জা আব্বাসকে গত ১৭ মে ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতা-কর্মীরা সেদিনই তাকে হাসপাতালে দেখতে যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ