spot_img
spot_img

আমেরিকা ও ইরানের মধ্যে ফের বৈঠক আয়োজনে প্রস্তুত পাকিস্তান

পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ অদূর ভবিষ্যতে ইরান ও আমেরিকার মধ্যে পরবর্তী দফা বৈঠক আয়োজন করার বিষয়ে আশাবাদী।

ইসলামাবাদ দুই দেশের মধ্যে তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তান সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তার শান্তি প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আমরা খুব শিগ্‌গিরি পরবর্তী দফার বৈঠক আয়োজনের আশা রাখি।’

উভয় পক্ষই সংঘাতের একটি সমঝোতামূলক সমাধান চাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সহজতর করতে পাকিস্তান একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।

এর আগে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরান অনেক কাছাকাছি পৌঁছে গেছে।

ট্রাম্প বলেন, এই চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ