spot_img
spot_img

রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন খেলাফত মজলিসের নারী এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম

রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

রোববার (২৪ মে) বেলা ১২টার দিকে পল্লবীর বাসায় সাক্ষাৎ করেন তিনি।

এ সময় মাহবুবা হাকিম শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।

তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস উল্লেখ করে বলেন, এক নারী হীরা (ইরাক) থেকে বের হয়ে কাবা তাওয়াফ করবে, আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে নারীরা শুধুমাত্র আল্লাহকে ভয় পাবেন; কোনো সন্ত্রাসী, ধর্ষক বা অপরাধীচক্রের ভয় থাকবে না।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন এবং রূপনগর থানা সভাপতি মাওলানা আহসানুল্লাহ কাসেমী।

সাক্ষাৎ শেষে গণমাধ্যমে বক্তব্য প্রদানকালে মাওলানা মুরশিদ সিদ্দিকী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এ ধরনের নৃশংস অপরাধ বন্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে সামাজিকভাবে অপরাধপ্রবণতা প্রতিহত করা, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা দূর করা এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা আরও উৎসাহিত হয়। তাই দ্রুত বিচার ও কার্যকর শাস্তির মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ