spot_img

ফ্রিফায়ার-পাবজি-টিকটক বন্ধের পদক্ষেপ চেয়ে আবারও রিট

দেশের সকল অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, লাইকি অ্যাপ,পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবারও একটি রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এই রিট দায়ের করেন।

রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের আইজিকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১৯ জুন অনলাইন প্লাটফর্মকে ক্ষতিকর দাবি করে এ জাতীয় অ্যাপস বন্ধে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সেই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করলেন দুই আইনজীবী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ